Image description

ইউরোপীয় ফুটবলে আবারও আলোচনায় রোনালদো পরিবার। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়রকে ট্রায়ালে নিয়েছে রিয়াল মাদ্রিদ, যা সম্ভাব্য চুক্তির ইঙ্গিত দিচ্ছে।

 

১৫ বছর বয়সী এই ফরোয়ার্ড মঙ্গলবার রিয়াল মাদ্রিদের যুব একাডেমি “লা ফাব্রিকা”-তে অনুশীলন করেছে। জানা গেছে, তিনি ক্লাবটির ক্যাডেট ‘এ’ দলের সঙ্গে ট্রেনিং করেছেন এবং উইঙ্গার পজিশনে তাকে পরীক্ষা করা হয়েছে। আগামী কয়েক দিনও ভ্যালদেবেবাসে তার অনুশীলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

 

বর্তমানে ক্রিশ্চিয়ানো জুনিয়র সৌদি আরবের ক্লাব আল নাসরের একাডেমির অংশ, যেখানে ২০২২ সালে তার বাবার যোগদানের পর থেকেই তিনি খেলছেন। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের যুব দলেও খেলেছেন।

 

আন্তর্জাতিক পর্যায়ে, যুক্তরাষ্ট্রে জন্ম হলেও পর্তুগালের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতোমধ্যে অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক হয়েছে এবং ধীরে ধীরে জাতীয় দলের বিভিন্ন স্তরে এগিয়ে যাচ্ছেন।

 

ক্রিশ্চিয়ানো জুনিয়রের সম্ভাব্য এই পদক্ষেপ নতুন করে একটি প্রশ্নও তুলছে—তার ছেলের মাধ্যমে কি আবার মাদ্রিদে ফিরবেন রোনালদো? যদিও বর্তমানে তার আল নাসরের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে, তবুও ভবিষ্যতে পরিবারসহ স্পেনে ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

সূত্র: মার্কা.কম