Image description

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ সূচনা করেছে পাকিস্তান। ওপেনার মাআজ সাদাকাতের আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রথম ১০ ওভার শেষে বিনা উইকেটে ৮৫ রান তুলেছে সফরকারীরা।

 

দুই ওপেনার মাআজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান শুরু থেকেই বাংলাদেশের পেসারদের ওপর চাপ তৈরি করেন। এর মধ্যে সাদাকাত মাত্র ৩৫ বলে ৬৩ রান করে ইতিমধ্যে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। তার ইনিংসে রয়েছে কয়েকটি চার ও ছক্কার মার।

 

বাংলাদেশের পেসারদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সাদাকাত। বিশেষ করে নাহিদ রানার এক ওভারে ২০ রান তুলে ম্যাচের গতি পুরোপুরি নিজেদের দিকে টেনে নেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার।

 

অন্যদিকে ফারহান তুলনামূলক ধীরগতিতে খেললেও সাদাকাতকে ভালোভাবে সঙ্গ দিচ্ছেন। তিনি বর্তমানে ২৬ বলে ১৫ রানে অপরাজিত আছেন।

 
 

 

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা— তিন পেসারই বোলিং করেছেন, কিন্তু কেউই উইকেটের দেখা পাননি।

 

শুরুতে উইকেটে ঘাস থাকায় পেসাররা সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হয়েছিল। তবে এখন পর্যন্ত সেই উইকেটে বেশ স্বচ্ছন্দেই ব্যাটিং করছেন পাকিস্তানের দুই ওপেনার।