তাসনিম জারাকে পেছনে ফেলে এগিয়ে হাবিব

কালেরকন্ঠ
Image description
 

ঢাকা-৯ আসনে এখন পর্যন্ত ১২টি কেন্দ্রের ফলাফল যেখানে দেখা যাচ্ছে ১২টিতেই এগিয়ে আছেন বিএনপির ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে বড় ব্যবধানে পিছিয়ে রয়েছেন। নাজমুল হক মদিনাদুল উলুম মাদ্রাসা কেন্দ্রে জারা ৩৬৮ ভোট এবং হাবিবুর রশিদ ৫৬৬ ভোট পেয়েছেন।

মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হাবিবুর ৫৬৬ ভোট এবং  জারা ১০৯ ভোট পেয়েছেন। বাগানবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জারা ৬৩ ভোট এবং  হাবিবুর ৭৪১ ভোট পেয়েছেন।

খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে জারা ৭৭ ভোট এবং হাবিবুর ৬৩৭ ভোট পেয়েছেন। আহমদবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাবিবুর ৬৩৯ ভোট ও  জারা ৩৩৮ ভোট পেয়েছেন।

খিলগাও মডেল কলেজ কেন্দ্রে  হাবিবুর ৪৩৭ ভোট এবং জারা ১৮৭ ভোট পেয়েছেন। খিলগাঁও সরকারি স্টাফ কলেজ কেন্দ্রে হাবিবুর ৪৫৭ ভোট এবং জারা ১৪১ ভোট  পেয়েছেন। মাদ্রাতাসুল সুফফা আল ইসলামিয়া এতিমখানা কেন্দ্রে হাবিবুর ৪১৯ ভোট এবং  জারা ২৪১ ভোট পেয়েছেন।

প্রি ক্যাডেট ইনিস্টিউট কেন্দ্রে হাবিবুর ৫৭১ ভোট এবং জারা ২২৫ ভোট পেয়েছেন। ওরিয়েন্টাল স্কুল কেন্দ্রে হাবিবুর ৩৫০ ভোট এবং জারা ১১৪ ভোপ পেয়েছেন। হাজি আলী আহমদ বিদ্যালয় কেন্দ্রে হাবিবুর ১১৬০ ভোট এবং জারা ১২১ ভোট পেয়েছেন।

বাসাবো উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে হাবিবুর ৫৮৬ ভোট এবং জারা ৪০৩ ভোট পেয়েছেন। আইডিয়াল প্রি ক্যাডেট স্কুল কেন্দ্রে হাবিবুর ৬৩৩ ভোট এবং জারা ৪২৯ ভোট পেয়েছেন।


author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder