সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, গভীর রাতে নারী সেজে কালো টাকায় ভোট কিনতে গিয়ে জামায়াতের ছাত্রী সংস্থার এক কর্মী আটক হয়েছেন। আসন্ন ২০২৬ সালের নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েচ্ছে ওই পোস্টে।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে বর্তমান নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি অন্তত দেড় বছর পুরোনো। ২০২৫ সালের ২৪ জুলাই একই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়েছিল। প্রথম আলো এই ঘটনার ওপর প্রতিবেদন প্রকাশ করেছিল।
২০২৫ সালের ২৪ জুলাই “মাথায় হিজাব, গায়ে বোরকা, তল্লাশিতে ধরা পড়ল তিনি পুরুষ” শিরোনামে প্রকাশিত প্রথম আলোর সংবাদে জানা যায়, এই ব্যক্তি একজন রোহিঙ্গা।
সুতরাং, পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিওকে কেন্দ্র করে ভোট কিনতে গিয়ে ছাত্রী সংস্থা কর্মী আটকের এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা।