Image description
 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোট ১০৫টি আসনে এবং বিএনপি নেতৃত্বাধীন জোট ১০১টি আসনে জয়লাভের সম্ভাবনা রাখছে। এমন তথ্য জানিয়েছে একটি প্রাক-নির্বাচনী জনমত জরিপ।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ফার্স হোটেলে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি) এই জরিপের ফল প্রকাশ করে।

জরিপ অনুযায়ী, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১০৫টি আসনে জয় পাবে। বিএনপি নেতৃত্বাধীন জোট ১০১টি আসনে জিততে পারে। বাকি ১৯টি আসন অন্যান্য দল ও স্বাধীন প্রার্থীদের মধ্যে বিতরণ হবে। এছাড়া, জরিপে দেখা গেছে ৭৫টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।

 

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের হার ধরা হয়েছে ৮৯.৬০ শতাংশ এবং ‘না’ ভোটের হার ৯.১০ শতাংশ।

 

এই জরিপে দেশের ৩০০টি সংসদীয় আসনের মোট ৬৩,৬১৫ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়। জরিপ কার্যক্রম ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হয়।