নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে জনসভার মঞ্চে উঠেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনি জনসভার অংশ নিতে প্রথমবারের মতো বরিশালে পৌঁছেছেন তিনি।
বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন জানান, সকালে হেলিকপ্টার যোগে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট পৌঁছান তিনি। পরে আর.সি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন ডা. শফিকুর রহমান। তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগও করবেন। এ জন্য জনসভা বাস্তবায়ন কমিটি গঠনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে জনসভার নিরাপত্তা নিয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জনসমাবেশ ঘিরে আমরা নিরাপত্তা জোরদার করেছি। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা প্রস্তুত রয়েছি।