সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির সদস্য ও নওগাঁ জেলা শাখার সাবেক সহ-সভাপতি মো: খাজা নাজিবুল্লাহ চৌধুরীকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে ববিষ্কার করেছে দলটি।
রবিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নওগাঁ জেলাধীন পত্নীতলা উপজেলা বিএনপি’র সদস্য ও নওগাঁ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো: খাজা নাজিবুল্লাহ চৌধুরী-কে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।