Image description

জামায়াত আমীরের অফিসিয়াল টুইটার (এক্স) অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনায় হ্যাকারদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মামলা করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

দলীয় সূত্র জানায়, আজ রাত ৩টা ৩০ মিনিটে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হাতিরঝিল থানায় যাচ্ছেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

 

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার হামলার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো ও ভুয়া তথ্য প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই এই মামলা করা হচ্ছে।

 

এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থেকে ঘটনাটি কাভার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।