বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। তাদের কার্যক্রম (আওয়ামী লীগ) নিষিদ্ধ- এটি ন্যায়সঙ্গত। ”
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, “পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন অফিসারের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছে কেমনে।
এখানে কী দিল্লির ইন্ধন ছিল না। ভয়ঙ্কর নীলনকশা চলছে কোথাও। ”
“বাংলার মাটি অত্যাচার সহ্য করে না, কোনো স্বৈরশাসককে আশ্রয় দেয়া হবে না” বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “দেশের বাইরে থেকে বিকাশে টাকা পাঠিয়ে টোকাই আর কিশোর গ্যাংদের বলছে আগুন দে।
বিএনপির তিন জন খুন হয়েছেন-এ দায় পলাতক আওয়ামী লীগ নেতাদের। যারা জনগণকে হত্যা করতে পারে তারা জনগণের বন্ধু হতে পারে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ এটি ন্যায়সঙ্গত।
রিজভী বলেন, “শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চান ফেরার জন্য।
তার পেছনে শক্তি দিচ্ছে কে? কার ইচ্ছায় কার জোরে বিমান চাইলেন তিনি। সত্যিকারের আইনের প্রতি সম্মান জানালে তিনি এসে আইনি প্রক্রিয়ায় লড়তেন।
বাংলাদেশের মানুষ যেমন শান্ত আবার পদ্মর ঢেউয়ের মতো প্রবলও হতে পারে। কেউ যদি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘান হানে তার জবাব দেয়া হবে। কেউ ছিনিয়ে নিতে পারবে না। স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করার প্রতীক হাসিনা বলেও মন্তব্য করেন তিনি।
শীর্ষনিউজ