পদত্যাগ করার দুই ঘণ্টার মাথায় নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন এনসিপির যুগ্ম আহবায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পদত্যাগের কথা জানান তিনি। পদত্যাগের জন্য তিনি কয়েকটি কারণও তুলে ধরেন।
দলের আরেক যুগ্ম আহবায়ক হান্নান মাসুদ এবং যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ এনেছিলেন তিনি। তবে কেন্দ্রকে এসব জানালেও কোন ব্যবস্থা না নেওয়ায় পদত্যাগ করেছিলেন বলে জানান তিনি।
এসব অভিযোগ এনে সকালে পদত্যাগের ঘোষণা দিলেও প্রায় দুই ঘণ্টা পর নিজের এই সিদ্ধান্ত থেকে সরে আসেন।
স্টার নিউজকে সুলতান জাকারিয়া জানান, দলীয় হাইকমান্ড তার অভিযোগগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
দল ইতিবাচক সিদ্ধান্ত নিবেন বলে প্রত্যাশার কথা জানান সুলতান জাকারিয়া।