Image description
ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচিত হয়েছেন মো. সাইদুল ইসলাম। ২০২৭-২৮ সেশনের জন্য তিনি আমির নির্বাচিত হন।
 
শনিবার (২১ নভেম্বর) দুপুরে পাবনায় আয়োজিত অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা আমির হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। জামায়াতের দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
 
মো. সাইদুল ইসলাম এর আগে ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাবনা জেলা ও পাবনা শহর শাখার সভাপতি ছিলেন।
 
শিক্ষাজীবনে তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেন।
 
ওহিদুল ইসলাম সোহেল
ঈশ্বরদী (পাবনা)