যারা গাড়িতে আগুন দিয়ে দেশের মানুষকে ঝুঁকিতে ফেলছে, তারা কোনো রাজনৈতিক দল নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগুন দিয়ে মানুষের ক্ষতি করা দল সন্ত্রাসী সংগঠন।
তিনি বলেন, ৫২ থেকে ৭১ এর চেতনা মানুষকে মত প্রকাশের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিতে গুরুত্বারোপ করে তিনি বলেন, অতীতে পাঠ্যপুস্তকে রাজনৈতিক পক্ষপাতের মাধ্যমে প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালীতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় দেশকে আবারো অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
র্যালীতে যোগ দিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে পাশ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ।