গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ কর্মসূচি চলছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বুধবার পর্যন্ত অব্যাহত রয়েছে। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই অবরোধ চালিয়ে যাচ্ছেন।
সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধ রয়েছে।
নীলফাবাজার মোড়ে অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, বাস এ ধরনের যানবাহন চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য রিকশা, ইজিবাইক একপাশ দিয়ে চলতে দেওয়া হচ্ছে।
তবে অবরোধ ঘিরে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।এদিকে শহরের চৌরঙ্গী এলাকা এবং নীলফাবাজার মোড়ে অবরোধ করে স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ মাইকে বাজানো হচ্ছে।
শীর্ষনিউজ