Image description

নিজ সংসদীয় আসনের অন্তর্গত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলেই তাদের থানায় নিয়ে যেতে হবে বলে ওই এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে ইশরাক এ নির্দেশনা দেন।

পোস্টে সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি লেখেন, ঢাকা-৬ আসনের অন্তর্গত ওয়ার্ড ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ এবং সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা।

এরপর তিনি লেখেন, প্রত্যেক এলাকায় মিছিল সহকারে পাহাড়া দেয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।

ইশরাক হোসেন আরও লেখেন, কোথাও নিষিদ্ধ (কার্যক্রম) আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাত-দিন এই কার্ক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেয়া হলো।