Image description
কয়েক মাস আগে দ্য ডিসেন্ট এর একটা রিপোর্টে দেখানো হয়েছিল প্রথম আলো কিভাবে বিভিন্ন রাজনৈতিক ভায়োলেন্সের ক্ষেত্রে ফ্রেইমিংয়ের মাধ্যমে অতীতে আওয়ামী লীগকে সুবিধা দিয়েছে।
কৌশলটা হচ্ছে, আওয়ামী লীগের দ্বারা সংঘটিত ভায়োলেন্সে অভিযুক্ত দলের পরিচয় গায়েব করে দেয়া অথবা পেছনের দিকে নিয়ে যাওয়া। শিরোনাম থেকে সরিয়ে ফেলা।
অথবা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির মধ্যে সংঘটিত ভায়োলেন্সের ক্ষেত্রে কনটেক্সট গায়েব করে দেয়া। মানে, একটা বাস পোড়ানোর ঘটনাকে শুধু বর্ণনা করা। কে পুড়িয়েছে, কার বিরুদ্ধে অভিযোগ এসব উল্লেখ না করা। এমনকি কোন দলের কর্মসূচির মধ্যে এই ভায়োলেন্সটি ঘটলো সেই আলাপটাও না করা। ’জাস্ট একটা ভায়োলেন্সের ঘটনা ঘটেছে’-- এভাবে হাজির করা।
আর আওয়ামী বিরোধীদের ভায়োলেন্সের ক্ষেত্রে শিরোনামে অভিযুক্ত দলের নাম উল্লেখ করা, ভেতরেও সেই বর্ণনাটা রাখা এবং ক্ষেত্রবিশেষ প্রতিবেদক এডিশনাল কনটেক্সট যোগ করে উপরের অভিযোগ যার বিরুদ্ধে সেটিকে আরও প্রতিষ্ঠিত করা।
 
এবং কিছু ক্ষেত্রে অভিযুক্ত দল বা সংগঠনের নাম উল্লেখ করে উপসংহারমূলক ও আগ্রাসী শব্দে শিরোনাম করা। (যেমন ‘হেফাজতের তাণ্ডব’, ‘তাণ্ডব চালালো জামায়াত-শিবির’, ‘ছাত্রদলের তাণ্ডব’।
প্রথম আলো তাদের এই অঘোষিত সম্পাদকীয় নীতি এখনও ফলো করছে।
খেয়াল করুন গত দুইদিনের বড় দুটি ঘটনা যেখানে আক্রান্ত হচ্ছেন এনসিপি দুই নেতা ও নেত্রী। একজনের ওপর ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করতে করতে হামলা চালানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে।
এই শব্দের ব্যবহার থেকে কনটেক্সট আকারে বুঝা যায় যে, হামলাকারী আওয়ামী। পাশাপাশি গত কয়েকদিনের দেশব্যাপী আওয়ামী ভায়োলেন্সের মধ্যে এই ঘটনা ঘটেছে। এবং এনসিপির লোকজনও একই অভিযোগ করেছে।
 
কিন্তু এত অভিযোগ ও ইন্ডিকেশন থাকার পরও প্রথম আলো শিরোনাম করেছে, “চাপাতি নিয়ে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা”।
এখানে অভিযুক্ত কর্তা আওয়ামী লীগ (এখানে ছাত্রলীগ) গায়েব।
 
শুধু তাই নয়, ইন্ট্রোতেই লিখে দেয়া হয়েছে, “তবে হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”
অথচ, স্থানীয় এনসিপির নেতা প্রীতম দাস সাথে সাথেই অভিযোগ করেছিলেন এই হামলা করেছে ছাত্রলীগ।
প্রীতমের এই অভিযোগটি একদম শেষের প্যারায় নিয়ে গেছে প্রথম আলো। লিখেছে, “হাসিবের ওপর হামলার জন্য নিষিদ্ধ ছাত্রলীগকে দায়ী করেন প্রীতম দাস।” (হাসিব জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন)।
 
অর্থাৎ, এই রিপোর্টটি লেখার সময় প্রথম আলোর কাছে এই অভিযোগটি ছিল যে, হামলাটি ছাত্রলীগ করেছে।
কিন্তু পত্রিকাটি এই অভিযোগ শিরোনামে তুলে আনেনি। বরং উল্টো ইন্ট্রোতে স্পষ্টভাবে বলেছে যে, পরিচয় জানা যায়নি।
পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি এটা যেমন সত্য, তেমন সত্য হলো অভিযোগ এসেছে ছাত্রলীগের বিরুদ্ধে এবং ভাইরাল ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে হামলাকারী ব্যক্তি বলেছে, “ইনি হলে জুলাই জঙ্গি হাসিব”।
এই শব্দচয়নটি অভিযোগের সাথে করোবোরেট করে অভিযোগ আরও শক্ত হয়।
 
কিন্তু প্রথম আলো এখানে দুই সত্যের মধ্যে আওয়ামী লীগকে সুবিধা দেয় যেই সত্যটি সেটি বেছে নিয়েছে শিরোনামের জন্য।
একই নীতি অনুসরণ করেছে এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার খবর প্রকাশেও।
এবার শিরোনাম, "এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ"।
এখানেও শিরোনামে সম্ভাব্য ’আওয়ামী কর্তা’ গায়েব। এক্ষেত্রেও এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে হলেও সেই তথ্যটি নিয়ে যাওয়া হয়েছে রিপোর্টের শেষের দিকে (মানে প্রথম কয়েক প্যারায় নেই)।
 
এবার অভিযুক্তের দল উল্টে দেন। দেখেন কী ফল আসে?
এই পোস্টের সাথে যুক্ত স্ক্রিনশটটির বামের দুটি কলামে দেয়া শিরোনামগুলো দেখুন।
অভিযুক্ত যখন বিএনপি কিম্বা জামায়াত তখন শিরোনামেই অভিযুক্তের দলীয় পরিচয় তুলে ধরে সম্প্রতি শত শত রিপোর্ট করেছে প্রথম আলো (কিছু ক্ষেত্রে আওয়ামী লীগকারী অভিযুক্তের পরিচয়ও শিরোনামে এসেছে। কিন্তু বিবদমান দুটি পক্ষ যখন এনসিপি ও লীগ- তখন সুবিধা ভোগ করেছে লীগ।)
এই হইলো অবস্থা!
May be an image of text