Image description
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি চান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট-শাসিত শহরগুলোতে অপরাধ ও দুর্নীতির বিষয়ে ‘সম্পূর্ণ ও সার্বিক মনোযোগ’ দিন। ট্রাম্প বলেন, এই উদ্যোগ ইরানের সঙ্গে কোনো চুক্তির চেয়েও বেশি অর্থ সাশ্রয় করতে পারে।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘বড় পরিসরের এই অপরাধমূলক কর্মকাণ্ড সংশোধন করা গেলে আমাদের বাজেট দ্রুত ভারসাম্যে আনা সম্ভব। দুর্নীতি ডেমোক্র্যাট নেতৃত্বের রক্তে মিশে আছে! ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। তাদের অর্থ—শত শত বিলিয়ন ডলার—আমাদের হাতে রয়েছে। তাদের প্রণালিও আমাদের নিয়ন্ত্রণে!’
 
ইরানের সঙ্গে সংঘাত নিরসনের প্রচেষ্টায় ভূমিকা নেয়া ভ্যান্স বুধবার ডেমোক্র্যাটদের কাছে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের যুদ্ধনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নেন।
 
তিনি প্রশ্ন তোলেন, এই যুদ্ধের ব্যয় বহন করা সার্থক কি না। রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের জন্যও তিনি ইরান যুদ্ধকে দায়ী করেন।
 
 
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য শীর্ষ প্রার্থী হিসেবে বিবেচিত ভ্যান্স আরও বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে এর আগে দেয়া তার সুপারিশ ছিল ‘বিচক্ষণ পরামর্শ’।
 
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে দায়িত্ব নেয়ার পর থেকে ট্রাম্প অভিবাসন নীতি এবং দুর্নীতির অভিযোগ নিয়ে বারবার ডেমোক্র্যাট-শাসিত শহরগুলোকে লক্ষ্যবস্তু করেছেন।