Image description

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে উদ্দেশ্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম বলেছেন, মনে রাখবে তুমি জঙ্গি স্টাইল এ সন্ত্রাসবাদ চালালে, আমরা মাটির ১০০ হাত নিচে থেকেও তোমাদের ও তোমাদের দোসরদের বের করে আইনের মুখোমুখি করব।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

পোস্টে তিনি লেখেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এর কলকাতা নিষিদ্ধ পল্লীতে অবস্থানরত সাদ্দাম গং হইত ভুলে গিয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ত্রাসী ছাত্রলীগের নিপীড়নের বিরুদ্ধে ছাত্রলীগ নিপীড়কদের ১৬ জুলাই কান ধরে উঠ-বস করিয়ে নাকে খত দিয়ে উত্তম-মাধ্যম দিয়ে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিল।

হামিম লেখেন, জঙ্গি স্টাইলে ভিডিও বার্তা দেয়া সাদ্দামকে বলি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। দুটি ককটেল ফুটিয়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ভয় ধরানো যাবে না। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমাদের জঙ্গি মাতা হাসিনাকে চোখে চোখ রেখে ফ্যাসিবাদ বলেছিল। সৎ সাহস থাকলে আমাদের মুখোমুখি হও। 

তিনি আরও লেখেন, নির্লজ্জতার এমন উচ্চতায় গিয়েছ যে মুখোমুখি হবার কিংবা মুখ দেখানোর সৎ সাহসটুকু হারিয়েছ। মনে রাখবে তুমি জঙ্গি স্টাইল এ সন্ত্রাসবাদ চালালে, আমরা মাটির ১০০ হাত নিচে থেকেও তোমাদের ও তোমাদের দোসরদের বের করে আইনের মুখোমুখি করব।