Image description

জাতীয় সংসদে কেউ যেন ফ্যাসিবাদ ফেরানোর পরিস্থিতি করতে না পারে, প্রতিহতের শক্তি দিন এমন মোনাজাত করা নিয়ে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক আলোচক গোলাম মাওলা রনি বলেছেন, এতগুলো এমপির আমিন আমিন আকুতি কি আল্লাহ শুনবেন না?

সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘শেখ হাসিনার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য আজকের সংসদের মোনাজাতটি ছিলো ঐতিহাসিক। এতগুলো এমপির আমিন আমিন আকুতি কি আল্লাহ শুনবেন না?’

jagonews24

এর আগে জাতীয় সংসদে মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেন, হে আল্লাহ, আপনি আমাদের এই সংসদে আসার তৌফিক দিয়েছেন। ফ্যাসিবাদ বিতাড়িত করার তৌফিক দিয়েছেন। ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে প্রতিহত করতে আমাদের শক্তি ও সামর্থ্য দিন। রাষ্ট্র ও এই সংসদ ঘিরে জনগণের যে প্রত্যাশা, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে তা প্রতিহত করার তৌফিক দিন।

সাবেক চার সংসদ সদস্য ও একজন সাবেক গণপরিষদ সদস্যসহ দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে জাতীয় সংসদে গৃহীত শোকপ্রস্তাবের মোনাজাতে এসব কথা বলেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শোকপ্রস্তাব উত্থাপন করেন। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন তিনি।

দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার (৯ নভেম্বর) রয়টার্সের দেখা একটি চিঠিতে এ তথ্য উঠে এসেছে। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। চিঠিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানতে পেরেছেন তারা। এ কারণে তার জন্য নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা। একই সঙ্গে, আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী শেখ হাসিনার নাগরিকত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনটি দ্রুত নিষ্পত্তি করার অনুরোধ জানানো হয়েছে।

২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা।