Image description

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। এরপর তাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এসময় মন্ত্রিপরিষদের অনেক সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।