Image description

বগুড়ার শিবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বেচ্ছাসেবক দল নেতা ও ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিবগঞ্জ থানার রংপুর-বগুড়া মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 
 

গ্রেপ্তাকৃতরা হলেন বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. তাজুল ইসলাম ওরফে তাজু (৪৭), শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদকসনি মিয়া (৩৬) এবং বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া পশ্চিমপাড়ার মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে সুমন (৩৭)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে তাজুর কাছ থেকে ৩০০ পিস, সনি মিয়ার কাছ থেকে ২০০ পিস এবং সুমনের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।