Image description

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জয় বাংলা স্লোগান দেওয়ার পর রাতে তার আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন অ্যাডভোকেট জিয়াউল হক কাজল, তার ভাই আতিকুল ইসলাম ও অ্যাডভোকেট মাহাবুব রহমান।

মঙ্গলবার রাতে কাজল ও আতিকুলকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে এবং অ্যাডভোকেট মাহাবুবকে দেওভোগে পাকা রোডের গার্মেন্ট গলি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন আইভী। মঙ্গলবার নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও সাবেক মেয়র আইভীর পুর্নজামিনের জন্য দিন ধার্য ছিল। শুনানিতে তার আইনজীবী পুর্নজামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

শুনানী শেষে বের হয়ে গাড়িতে উঠার সময়ে নেতাকর্মী বেষ্টিত ছিলেন আইভী। বের হয়ে তিনি, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনি গাড়িতে চড়েন। এ সময় তার নেতা কর্মীরাও ‘জয় বাংলা’ স্লোগান দেন।