Image description

মেয়াদ শেষ হয়েছে ছাত্রদলের রাকিব-নাছির কেন্দ্রীয় কমিটির। শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটির মেয়াদও। দৌড়ঝাঁপ শুরু করেছেন সামনের কমিটিতে পদপ্রত্যাশীরা।

 

এরই মধ্যে, শনিবারের (১১ সেপ্টেম্বর) তারিখ উল্লেখ করে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি শাখার কমিটি ঘোষণা করে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

 
 

প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে আমানউল্লাহ আমানকে সভাপতি ও মমিনুল ইসলাম জিসানকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিতে আবিদুল ইসলাম খানকে সভাপতি ও শেখ তানভীর বারী হামিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করে পাঁচ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে।

 

তবে অনুসন্ধানে জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় এবং ঢাবি শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়নি। এমনকি, গণমাধ্যম, বিএনপি ও ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। বরং, ওই প্রেস বিজ্ঞপ্তিটিকে ভুয়া উল্লেখ করে বিএনপিছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে।

 

অর্থাৎ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও ঢাবি শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া।

কালবেলা