বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ঐক্যজোটের নেতারা।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এই সাক্ষাৎ করেন তারা। এ সময় ইসলামী ঐক্যজোট নেতারা রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা মো. ইলিয়াস আতহারির নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন-দলের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হুমায়ুন কবির, ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি হাফেজ বেলাল হোসাইন, মহাসচিব এইচ এম বরকতুল্লা, ঢাকা মহানগর প্রচার সম্পাদক মুফতি আল আমিন প্রমুখ।
সৌজন্য সাক্ষাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যের বিকল্প নাই। ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নেয়ার জন্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। পরে ইসলামী ঐক্য জোটের নেতাদেরকে তিনি শুভেচ্ছা জানান।