Image description

নারীসহ কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেনকে আটক করেছে এলাকাবাসী । রোববার রাত দশটায় তার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে । এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার ইপিজেড রোড ঢুলিপাড়া এলাকার ভাড়া বাসায় । ঘটনাটি জানাজানি হওয়ার পর মাওলানা জাকির হোসেন গা ঢাকা দিয়েছেন বলে জানান এলাকাবাসী ।

প্রতিবেশীরা জানান, রাত দশটার দিকে মাওলানা জাকির হোসেন একজন নারীকে নিয়ে বাসায় প্রবেশ করে । এ সময় তার পরিবারের সদস্যরা কেউ বাসায় ছিল না । আমাদের সন্দেহ হলে আমরা তাকে আটক করি । তারপর নারীর কাছ থেকে যৌননাশক বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় । যে নারীকে সে নিয়ে এসেছে সে দেহ ব্যবসার সাথে জড়িত । 

ভিডিওতে দেখা যায় প্রতিবেশীরা মাওলানা জাকির হোসেন কে নারী নিয়ে কেনো এতো রাতে বাসায় এসেছেন জিজ্ঞাসাবাদ করলে, তাকে বলতে শোনা যায়, ব্যক্তিগত কাজে ওই নারী তার কাছে এসেছে ।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন দৈনিক আমার দেশকে বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না । আপনারা যে ভিডিওটি ভাইরাল হয়েছে ওই ভিডিওটি ভাল করে শুনেন ।