Image description
জুলাইয়ের পরে আমাদের আকাঙ্ক্ষা ছিল সেকেন্ড রিপাবলিক। সিস্টেমের একটা সত্যিকারের পরিবর্তন। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন।
 
এর জন্য দরকার ছিল সংবিধানের পরিবর্তন, জুলাই সনদ বাস্তবায়ন, সকল স্তরে মেরিটোক্রাসি, যাতে সৎ ও যোগ্য লোকেরা স্বাধীনভাবে কাজ করতে পারে। এর সঙ্গে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন এবং জাতীয় রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সিস্টেমে গণতান্ত্রিক কালচার প্রতিষ্ঠা।
 
কিন্তু এর পরিবর্তে আমরা পেয়েছি পুরোনো সংবিধান আর সিস্টেম রেখে দেওয়া, দল আর পারিবারিক কোটায় নিয়োগ, সেই পুরোনো পেশিশক্তি-কেন্দ্রিক রাজনীতি, আর দুর্নীতি।
 
এর ফলাফল হলো, দেশে এখন বিদ্যুৎ থাকে না, গ্যাসের অভাবে শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, দিনে-দুপুরে ঢাকার রাস্তায় ছিনতাইকারীর হাতে মানুষজন মারা যাচ্ছে, সার না পেয়ে কৃষকদের ডিলারদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক দিন পরপর সন্ত্রাসী হামলা হচ্ছে।
 
সামনের দিনে এই সন্ত্রাস, দুর্নীতি আর চাঁদাবাজি মনে হয় বাড়তেই থাকবে।
 
সরকারের মাত্র ছয় মাস। এত অল্প সময়ের মধ্যে এই সিনারিও আমাদেরকে ক্লিয়ারলি বলতেছে—সিস্টেমের পরিবর্তন ছাড়া গুড গভর্ন্যান্স হবে না।