জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ। রোববার দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ এই জামিনের আদেশ দেন।
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানায় সোহাগ মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর ২৩ আগস্ট বনানী থানাধীন একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হন সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন।
আওয়ামী লীগ নেতা আ স ম ফিরোজ ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসন থেকে জয়ী হন তিনি।