Image description

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। অভিনন্দনবার্তায় তিনি বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানানো হয়।

আসিফ আলি জারদারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে দেয়া এক পোস্টে এই অভিনন্দন জানান।

অভিনন্দনবার্তায় জারদারি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং দেশের মানুষের কল্যাণে অগ্রগতি অব্যাহত থাকবে।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানিয়ে তিনি বলেণ, “অভিন্ন ইতিহাস, ধর্ম ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ”

জারদারি বলেন, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করতে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তিনি প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে আগ্রহী।

পাকিস্তানের প্রেসিডেন্ট মির্জা ফখরুলকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন।

তিনি আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করবে।

অভিনন্দনবার্তায় জারদারি বাংলাদেশের প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব সফলভাবে পালনের পাশাপাশি বাংলাদেশের মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

শীর্ষনিউজ