ছাত্রদল ও যুবদলের যারা মনে করতেছেন দল ক্ষমতায় আছে বলেই আপনি এখন খুব ভাল থাকবেন, বিষয়টা এত সরল না।
আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর প্রথম টার্মের ৫ বছরে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিজেরা নিজেরা মারামারি করেই প্রায় ৩০ জনের মত নিজেদের লোকজন মেরে ফেলছিল। আধিপত্য বিস্তার করলে আপনাদের ক্ষেত্রেও একই কাহিনী হবে। অনেক জায়গায় অলরেডি ঘটতেছে। কাজেই বাজে রাজনীতির পার্ট হইলে সরকারী দলে থাকলেও আপনি ওইসব হতভাগাদের একজন হয়ে যেতে পারেন।
এর বিপরীতে, দেশে যদি আইন-কানুন থাকে, ন্যায়বিচার থাকে, অর্থনীতি ভাল থাকে তাহলে রাজনীতি না করেও, ক্ষমতা চর্চা না করেও আপনি অনেক বেশি ভাল থাকতে পারবেন।
দুর্নীতিপরায়ণ অরাজকতার দেশে বড় কেউ-কেটা হবার চাইতে উন্নত আইন মানা দেশের সাধারণ নাগরিকেরা অনেক কমফোর্টেবল জীবন যাপন করেন।
কাজেই নিজের জীবন-যৌবনকে অন্যায় ক্ষমতা চর্চায় ব্যয় কইরেন না। এর চাইতে মানুষের অধিকারের পক্ষে দাঁড়ান, নিজে ভাল করে পড়াশুনা করেন; আপনিও ভাল থাকবেন, অন্যরাও ভাল থাকবে।