Image description

খাগড়াছড়ির পানছড়িতে উপজাতীয় আঞ্চলিক সশস্ত্র সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার মধুমঙ্গল পাড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন।

 

নিহতের বিষয়টি নিশ্চিত করেছে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান ৩ জন নিহতের খবর আমরা পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।