Image description

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এর আগে রোববার দুপুরে তাকে নিজ বাসা থেকে আটক করে পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয় এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পরবর্তীতে সজীবকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল বলে জানানো হয়।

এদিকে, খাইরুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে সংগঠনের পক্ষ থেকে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল বহন করবে না এবং তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

শীর্ষনিউজ