Hafijur Rahman (হাফিজুর রহমান)
জামায়াত কীভাবে চলে, এর অর্থনৈতিক কাঠামো, জামায়াতের নেতৃবৃন্দের আর্থিক স্বচ্ছতা ইত্যাদি বিষয় না জানলে শুধু সালাউদ্দিন সাহেবের মতো আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যাই বলতে হবে। বাস্তবতার সঙ্গে কোনো মিল পাবেন না!তারা মনে করে, জামায়াত ইসলামী ব্যাংকের টাকায় চলে। এর নেতারা ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে বড়লোক হয়! মহিলারা এর আরডিএস প্রকল্প থেকে ১০ হাজার টাকা ঋণ পেয়ে ভোট দেয়! এটা বন্ধ করে দিতে পারলে সব শেষ! আরে গাধার দল, আগে তো জামায়াত নিয়ে পড়াশোনা কর। এরপর ইসলামী ব্যাংক নিয়ে!
যে অর্থমন্ত্রী এতটুকুই জানেন না যে, জীবনে একবারও ঋণ না নিয়েও মন্ত্রী-এমপি হওয়া যায়, ব্যাংকের পরিচালক হয়েও কোনো বিশেষ সুবিধা না নিয়েও জীবন চলে, সে দেশের অর্থনীতি কীভাবে চালাবে? সহজ করে বললে, যে সংসদের ৩০০ জন এমপিদের পকেটের খোঁজখবর জানে না, সে ১৮ কোটির মানুষের পকেটের (আর্থিক) খোঁজখবর কীভাবে রাখবে?