Image description

পটুয়াখালীর বাউফলে বিএনপির দুই পক্ষ পৃথক কর্মসূচির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করেছে।

শনিবার (৩০ মে) উপজেলা ও পৌর বিএনপির একাংশ দলীয় কার্যালয়ে এবং অপর অংশ সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদারের বাসভবনে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

সকাল সাড়ে ১১টায় হাসন দালাল মার্কেটস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গনি সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ।

অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় বাংলাবাজারে সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের বাসভবনের হলরুমে পৃথক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি সহিদুল আলম তালুকদার।

দুই কর্মসূচিতেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী অংশ নেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ জানালেন, জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে সাবেক এমপি সহিদুল আলম তালুকদারকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত হননি।

অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার মন্তব্য করেন, তারা আগে থেকেই আলাদাভাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও কর্মসূচি পালন করা হয়েছে।

একই দিনে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দলীয় ঐক্য বজায় রেখে একক কর্মসূচি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।