Image description

ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম বুলবুল এমপিসহ দলীয় নেতাকর্মীরা। কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশ নেন।