Image description

ডাকসুর ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বুধবার ( ১৩ মে) বিকেলে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নূরুল ইসলাম বুলবুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা।

এর আগে মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নিজের বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এ সময় স্পিকার সাদিক কায়েমের জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা ও দোয়া জানান।

পাশাপাশি ডাকসুর বিভিন্ন কার্যক্রম নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। আগামীর বাংলাদেশের রোল মডেলে ডাকসুর উন্নতি হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

শীর্ষনিউজ