নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি যেকোনো মূল্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে হবে।
শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীর্ষনিউজ/