Image description

চট্টগ্রামের হালিশহরের তায়েফ রেস্টুরেন্ট থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা–কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (৩ মে) সন্ধ্যা ৮টার দিকে হালিশহর নয়াবাজার এলাকার ওই রেস্টুরেন্টে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

অভিযান প্রসঙ্গে সিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান বলেন, ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামের একটি সংগঠনের ব্যানারে তার সংগঠিত হয়েছিল। এ সময় প্রধান সংগঠকসহ মোট ১৪ জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমাদের কাছে তথ্য ছিল যে তারা বড় ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল। এই চক্রের বাকি সদস্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সিএমপি জানায়, গ্রেপ্তারকৃতরা একটি গোপন সমাবেশে মিলিত হয়ে দেশের বাইরে অবস্থানরত দলীয় নেতাদের সঙ্গে সমন্বয় করছিলেন। সেখানে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার একটি সুনির্দিষ্ট ‘নীলনকশা’ তৈরি করা হচ্ছিল।