Image description

গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ বিভিন্ন দলের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন । শনিবার দুপুর ১২ টায় বরিশাল প্রেসক্লাবে যোগদান অনুষ্ঠানেেএসব নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।

তাদেরকে ফুল দিয়ে বরণ করেন এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা।

 

মুসা জানান, বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টির সদস্য ফরম পুরণ করে যোগদান করেছেন। তাদের মধ্যে গণঅধিকার পরিষদের বাবুগঞ্জ উপজেলার সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুম হাওলাদার, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম রিয়াদ, কেদারপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান, উজিরপুর উপজেলার আজমিয়া বিশ্বাস, বশির উদ্দিন, আবু নোমান, গৌরনদীর তানজিল ইসলাম শুভ, মো. রবিন, মেহেন্দিগঞ্জের মো. সুমন, মেজবাহ উদ্দিন, মাসুদ রানা, জাকারিয়া, শিফাত, তারেক, মুলাদীর বাকেরগঞ্জের রিয়াজুল ইসলাম রিয়াজ, ছাত্র শক্তি বরিশাল সদরের মো. তামিম, তাসিন ইসলাম আলভি, রাতুল, মো. মৃদুল, গৌরনদীর মো. জিদান, শাওন সরদার, উজিরপুরের মিরাজুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেছেন।