ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র প্রার্থী হিসেবে লড়ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ঘোষণা করেছেন, মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের আর কোনো ময়লার বিল দিতে হবে না।
শনিবার (২ মে) নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এমন প্রতিশ্রুতি দেন তিনি।
স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচিত হলে, ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। এমনভাবে বাস্তবায়ন করা হবে যে পরিচ্ছন্নতাকর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না।’
উল্লেখ্য, গত ৩০ মার্চ এনসিপি পাঁচটি সিটি কর্পোরেশনের জন্য তাদের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে, যেখানে ঢাকা দক্ষিণের জন্য আসিফ মাহমুদকে মনোনীত করা হয়। নির্বাচনের প্রস্তুতি হিসেবে তিনি হেফাজতে ইসলামের আমীরের সঙ্গে দেখা করে দোয়া নিয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর প্রার্থী সাদিক কায়েমের নাম আলোচিত হচ্ছে।