২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে হামলায় নিহতদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানবী (সা.)-কে কটুক্তিকারীদের বিচারের দাবি এবং ১৩ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত ওই সমাবেশে নিহতদের মাগফিরাত কামনায় আগামী ৫ মে ২০২৬, মঙ্গলবার সারাদেশের সকল শাখায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন এক বিবৃতিতে বলেন, “শাপলা চত্বরের শহীদদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের সকল শাখাকে যথাযথ মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে।”
তিনি আরও জানান, কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকল ইউনিটকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।