ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবদুল্লাহিল আমান আযমী তার ফেসবুক অ্যাকাউন্টে ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার উক্তি সম্বলিত একটি ফটোকার্ড শেয়ার করেছেন, যেখানে দাবি করা হচ্ছে, সর্বমিত্র চাকমা বলেছেন, “যে দেশে মহানায়ক অধ্যাপক গোলাম আযমের মতো জ্ঞানী মানুষ সম্মান পায়না, সেখানে আমার মতো মানুষ সম্মান পাবে, এটা আমি কখনো কল্পনাও করিনা। মনে অনেক কষ্ট জমা।”
কিন্তু যাচাই করে দেখা গেছে, দাবিটি সত্য নয়। সর্বমিত্র চাকমা এমন কোনো মন্তব্য করেননি।
বিগ্রেডিয়ার (অব) আযমীর শেয়ার করা ফটোকার্ডটির বিষয়ে জানতে সর্বমিত্র চাকমাকে ফোন করা হলে তিনি বলেন, “ফেসবুকে তো কতকিছু ছড়ায়।”
তার উত্তরটি পরিষ্কার না হওয়ায় আরো নিশ্চিত হওয়ার জন্য তিনি এমন কোনো মন্তব্য করেছেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি পাল্টা প্রশ্ন করেন, “আপনার কী মনে হয়?” তিনি আসলেই এমন কোনো মন্তব্য করেছেন কিনা পুনরায় প্রশ্ন করা হলে তিনি এবার বলেন, “প্রশ্নই উঠে না।”
এছাড়াও আবদুল্লাহিল আমান আযমী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফটোকার্ড সম্বলিত পোস্টটি পরবর্তীতে সরিয়ে ফেলেন।