কদরুদ্দিন শিশির
ডেইলি ওয়াদা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলেকে নিয়ে ক্রিটিকাল একটা লেখা (ওপিনিয়ন) প্রকাশের পর কোন ধরনের ব্যাখা ছাড়া সরিয়েছে। সরানোর দুই দিন পার হলেও এখনো কোন কৈফিয়ত হাজির করেনি পত্রিকাটি।
এ থেকে দুটি বিষয় বুঝা যায়।
এক. দেশের ক্ষমতাধরদের বিষয়ে ক্রিটিকাল কিছু লেখার অবাধ পরিবেশ দেশে নাই।
দুই. কর্পোরেট মালিকানাধীন মিডিয়া আসলে বাংলাদেশের জন্য আর দরকার নাই। এ ধরনের মিডিয়াতে যত সাহসী কিম্বা পেশাদার সাংবাদিকরা কাজ করুন না কেন, তাদেরকে দিন শেষে মালিকের ইচ্ছার কাছে নিজেকে সপে দিতেই হয়, তাদের নিজেদের ইচ্ছার বিরুদ্ধে হলেও।
এখন বাংলাদেশের দরকার 'ভাংতি টাকায় ফান্ডেড' মিডিয়া। মানে: পাঠক, এবং স্বাধীন সাংবাদিকতার সমর্থক সামর্থ্যবান লোকজন যে যার মতো করে 'ভাংতি টাকা' দেবে এবং সেই টাকায় মিডিয়া চলবে।
(এখানে 'ভাংতি টাকা' মানে হইলো একজন লোকের জন্য এমন পরিমাণ টাকা যা খরচ করা তার জন্য 'ভাংতি টাকা' কাউরে দেয়ার মতো। ওই টাকা কাউরে দেয়ার পর সেটার ওপর তার কোন রিটার্নের আশা তো থাকেই না, বরং মূল টাকাই সে 'খয়রাত' করে দেয়ার মানসিকতা থেকেই দেয়। এটার পরিমাণ কারো জন্য ১০০ টাকা, কারো জন্য ১ কোটি টাকা হতে পারে।)
লেখক : সম্পাদক, দ্য ডিসেন্ট