Image description

মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটিও রয়েছে দুই দিন।

বুধবার (১১মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঈদের ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে শেয়ারবাজারে লেনদেন আবার শুরু হবে। ওইদিন থেকে প্রতিদিন সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর লেনদেন-পরবর্তী সেশন থাকবে দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত।

তবে অফিস সময় আগের মতোই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থাকবে।