বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগ বাতিল করার দাবি জানিয়েছে ট্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
টিআইবি জানায়, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। একজন ব্যবসায়ী ও বিতর্কিত ব্যক্তিকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার তার নিয়োগ বাতিল করে যোগ্য, বিতর্কিত ও দক্ষ একজনকে নিয়োগ দেবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে ‘সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৈশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি আরও জানান, দেশে নতুন সরকার এসেছে। তারা কিছু নতুন উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে এখনই মন্তব্য নয়।
সদ্য বিদায়ি দুদক চেয়ারম্যানের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জুলাই সনদে দুদক গঠন ও কার্যাবলি নির্ধারণ করা আছে। সরকারি দল নিরপেক্ষ এক ব্যক্তিকে দুদকের চেয়ারম্যানসহ অন্যান পদে নিয়োগ দেবে।
সংবাদ সম্মেলনে এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন— টিআইবির উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিনিউকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও পরিচালক (গবেষণা) মো. বদিউজ্জামান প্রমুখ।