Image description

প্রখ্যাত ইসলামিক বক্তা পীরজাদা আলহাজ্ব মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আজ (মঙ্গলবার) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

প্রখ্যাত ইসলামী বক্তা হিসেবে মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী খ্যাতি লাভ করেছিলেন। কুরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দিতে ও সমাজ সংস্কারে তিনি সারাদেশে ওয়াজ নসিহত করতেন।

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর প্রথম নামাজে জানাজা বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

শীর্ষনিউজ