Image description
 

ফেনীর ছাগলনাইয়ায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নতুন সমিতি বাজারের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মাইন উদ্দিন (২০) ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাস্টারবাড়ির মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে চট্টগ্রামের বারৈয়ারহাট থেকে বাড়ি ফেরার সময় মাইন উদ্দিনকে একটি দ্রুতগতির বাস পেছন থেকে ধাক্কায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

নিহতের পরিবার জানিয়েছে, স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।