বসুন্ধরা গ্রুপের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে গবেষণার জন্য ফান্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্টাটাসের মাধ্যামে তিনি এ কথা জানান।
ফেসবুকে হাসনাত লিখেন, অভ্যুত্থানের পরবর্তীতে বসুন্ধরা গ্রুপের মিডিয়া, যেমন কালের কন্ঠ এর বাংলাদেশবিরোধী তথ্যসন্ত্রাস নিয়ে গবেষণা করতে আগ্রহী কেউ থাকলে কমেন্টে জানান। বসুন্ধরা গ্রুপের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে গবেষণা করার জন্য ফান্ড প্রদান করা হবে।