Image description

জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠা করলে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও হুকুমের আসামি হয়ে যেতে পারেন বলে সতর্ক করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। 

তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেন,  পরিকল্পিতভাবে জুলাইকে ব্যর্থ করে দিতে একটি গোষ্ঠী নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে। তা নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেন সাদিক।  

জুলাইয়ের এই অন্যতম যোদ্ধা দাবি করেন,  পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে। বিশেষ করে গণভোট ও ‘জুলাই সনদ’কে বিতর্কিত করা এবং আন্দোলনকারীদের সুরক্ষা অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। 

তার ভাষ্য মতে,  কথিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের নামে একটি পক্ষ সক্রিয় হয়েছে। এ বিষয়ে কিছু গণমাধ্যমে সরকারের ‘গ্রিন সিগন্যাল’ থাকার দাবিও করা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সাদিক কায়েম সতর্ক করে বলেন,  যদি সুরক্ষা অধ্যাদেশ বাতিল করা হয় বা আইনি জটিলতায় ফেলে আন্দোলনকারীদের হয়রানির কোনো উদ্যোগ