Image description

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি জানান, ৯ এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ।

রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই ৫ মার্চ। আপিল দায়ের করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ।
প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। এবং ভোটগ্রহণ ৯ এপ্রিল।