Image description

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হল শহীদ ধীরেন্দ্রনাথ হলের এক আবাসিক শিক্ষার্থীকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান আতিকসহ কয়েকজন ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা আতিকের সাংগঠনিক পদ থেকে দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিকের সাংগঠনিক পদ থেকে দুই মাসের জন্য স্থগিত করা হল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এ ঘটনায় অভিযুক্ত কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ৮ম ব্যাচের সাবেক শিক্ষার্থী আাতিকুর রহমান ছাড়াও বাকিরা হলেন-  ৮ম ব্যাচের সাবেক শিক্ষার্থী সাইফুল, ১২তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল এবং ১৮তম ব্যাচের শিক্ষার্থী সিফাত।