Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় পৌঁছান তিনি।

 

জানা গেছে, জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাড্ডা এলাকার বাসায় যাবেন তারেক রহমান।

 

এর আগে গতকাল সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। পাশাপাশি দেশ পরিচালনায় সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

 
 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটি ২০৯টি আসনে জয়ী হয়েছে। জামায়াতে ইসলামী ও মিত্রদলগুলো ৭৭টি আসনে জয়ী হয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে বলে জানা গেছে।